সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জার্মানিতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারিবারিক দ্বন্দ্বের জেরে পশ্চিম জার্মানিতে এক যুবক তার পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে।

সূত্রমতে জানা যায়, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও বাকি তিনজন নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পশ্চিম জার্মানির রোট এম সি শহরের এক রেস্টুরেন্টে নারকীয় এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

পুলিশ জানায়, ২৬ বছরের ওই যুবক জরুরি সেবা সহায়তায় ফোন করে। সে স্বীকার করে রেস্টুরেন্টে গুলি করে কয়েক জনকে মেরে ফেলেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে। মৃতদের বয়স ৩৬ থেকে ৩৯ বছর।

হামলার কারণ জানতে তদন্ত হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পারিবারিক বিরোধের জেরে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে যুবক। অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ