সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোদির সভায় ভিড় বোঝাতে ছবিতে সরিষা দানা, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নাগরিকত্ব আইন নিয়ে ব্যাকফুটে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এ নিয়ে রাজ্যে রাজ্যে তোপের মুখে পড়ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

এমন অবস্থায় মোদির জনপ্রিয়তা ও জনসভায় ভিড় দেখাতে অকল্পনীয় কাজ করেছে সরকারের আইটি সেল। মোদির জনসভায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়েছে সরিষা দানার ছবি। এ নিয়ে সমালোচনায় মেতেছে ভারতের সর্বস্তরের মানুষ।

ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মঞ্চে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে বিপুল মানুষের ভিড়। এ দিয়ে মূলত মোদির জনপ্রিয়তা দেখাতে চেয়েছিল তারা।

সেখানে দেখা যাচ্ছে আকাশ সমান উঁচু একটি মঞ্চে দাড়িয়ে নরেন্দ্র মোদি মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে কোটি কোটি সর্ষের দানা। দানাগুলির মাঝে থাকা সরিষা গাছের কাঠিগুলো ছবি থেকে মুছতে হয়ত ভুলে গিয়েছে আইটি সেল। খবর দৈনিক আজকালের।

এরপরই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা। বিরোধীরা বলছেন, মোদির জনপ্রিয়তা দেখাতে যতই কারসাজির আশ্রয় নেয়া হোক না কেন তা সাধারণ জনগণের চোখ এড়াবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ