রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ব্রাজিলে ভারী বৃষ্টি ও ঝড়ে নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুদিনে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন ও নিখোঁজ রয়েছে আরও সতেরজন।

স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) মিনাস গেরেইস প্রদেশের সিভিল ডিফেন্স অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ভূমিধসে ভবন ভেঙ্গে পড়ে সতেরজন নিখোঁজ হয়। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

নিহতের বেশিরভাগ ভূমিধসের কারণেই হয়েছে বলে জানান তারা। দেশটির স্থানীয় টেলিভিশনগুলো জানায়, প্রবল বৃষ্টিপাতে নদীগুলোর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং পাড়সমূহ এলাকায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া কয়েকটি মহাসড়ক পানিতে তলিয়ে গেছে ও গাছপালা উপড়ে পড়ছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে রিও ডি জেনেইরো এবং এস্পিরিতো সান্টোতে বন্যা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মিনাস গেরেইস প্রদেশের রাজধানী বেলো হরিজনতে ১৭২ মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। আর রোববারের বৃষ্টিপাত কমবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর। তবে প্রদেশটির সরকারি কর্তৃপক্ষ ভূমিধসের জন্য সতর্কতা জারি করে রেখেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ