রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করবো না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করবো না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আমরা ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করবো না। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সে কারণে এবার পেঁয়াজ আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এ সময় মন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য সেদেশে বিভিন্ন সামগ্রী রফতানি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি, এ ঘাটতি কিছুটা কমানো সম্ভব হবে।’

ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বাড়ার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব অনিয়মিত ঘটনা। এ সমস্যা সমাধানে দু’দেশের মধ্যে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে। আর এসবের কারণে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে কোনও প্রভাব পড়বে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ