রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ ও পরিচালনায় অর্থায়ন বন্ধের ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাইরে মসজিদ নির্মাণ ও পরিচালনায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সাবেক বিচারমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচীব মোহাম্মদ বিন আব্দুল-করিম ইসা এ ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার তিনি জানান, তার দেশ আর বিদেশের মাটিতে মসজিদের জন্য অর্থ ব্যয় করবে না। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

বর্তমানে বিশ্বব্যাপী সৌদি আরব অসংখ্য মসজিদ পরিচালনা করছে। সুইস পত্রিকা লা ম্যাটিন ডিমানচে জানিয়েছে, এখন থেকে সৌদি পরিচালিত মসজিদগুলোকে স্থানীয় কর্তৃপক্ষকেই চালাতে হবে। সৌদি আরব এর দায় তাদেরকে বুঝিয়ে দেবে। সৌদি মন্ত্রী সুইজারল্যান্ডের জেনেভা মসজিদের ব্যাপারেও কথা বলেন।

জানান এই মসজিদকে সুইস কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। সেখানে একজন ইমামও নির্বাচন করবে সুইস কর্তৃপক্ষ। এরপরই তিনি জানান, শুধু এই মসজিদ নয়, বিশ্বব্যাপী সৌদি পরিচালিত সকল মসজিদেই অর্থায়ন বন্ধ করবে তার দেশ। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ