সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইসরায়েলিদের সৌদি ভ্রমণের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ইসরায়েলিদেরকে সৌদি আরব সফর করতে স্বাগত জানানো হবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা শীর্ষস্থানীয় রয়টার্স। নির্দিষ্ট পরিস্থিতিতে ইসরায়েলি নাগরিকরা সৌদি আরব সফর করতে পারবে বলে ইসরায়েল আদেশ জারি করার পর প্রিন্স ফয়সালের এই মন্তব্য করলেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি তাকে উদ্ধৃত করে জানায়, আমাদের নীতি নির্ধারিত। ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এবং ইসরায়েলি পাসপোর্টধারীরা এখন সৌদি আরব সফর করতে পারবে না।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলিরা যখন একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে, এই অঞ্চলে ইসরাইলের সম্পৃক্ততার বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে আমি মনে করি। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী রোববার এক বিবৃতিতে জানান, সৌদি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানালে বা অনুমতি দিলে ইসরাইলিদেরকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরাইলি নেতাদের কাছে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তবে তার এই উদ্যোগের প্রতি নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ