রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

যুক্তরাষ্ট্রে ৩৫ নৌকায় ভয়াবহ আগুনে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা অঙ্গরাজ্যের স্কটসবোরোর জ্যাকসন কান্ট্রি পার্কে ৩৫টি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু এবং আরো ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনে এ হতাহতের ঘটনা ঘটে।

সূত্রমতে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় নৌকায় থাকা বেশিরভাগ লোক ঘুমিয়ে ছিলেন। আগুনে বন্দরের ছাদ ধসে পড়ে বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা এসে ৮ জনকে মৃত অবস্থায় এবং ৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নৌকাগুলোতে ওই সময় ঠিক কত জন লোক ছিলেন, সেই সংখ্যা জানা যায়নি। ফলে এ ঘটনায় নিখোঁজের সংখ্যা ও হতাহতের নাম-পরিচয়ও জানা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে স্কটসবোরো দমকল বাহিনীর প্রধান গেনে নেকলোস বলেন, এটি ছিল খুবই ভয়াবহ ঘটনা। আমার দেখা সবচেয়ে বিধ্বংসী আগুনের দৃশ্য। হতাহতদের উদ্ধারে তিন থেকে চারদিন লেগে যেতে পারে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ভয়াবহ এ আগুনের ধ্বংসযজ্ঞ একটাই মারাত্মক ছিল যে, উদ্ধার কর্মীদেরও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ