রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সোলেইমানি হত্যার নীল নকশাকারী ডি আন্দ্রিয়া আফগানিস্তানের বিমান দুর্ঘটনায় নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার জেনারেল কাসেম সোলেইমানি হত্যার নিখুঁত নীল নকশাকারী সিআইএর ইরাক, ইরান এবং আফগান মিশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ডি আন্দ্রিয়া নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়।

রুশ গোয়েন্দারা বলেন, সোমবার আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশের দেহ ইয়াক জেলায় মার্কিন সামরিক বাহিনীর বিধ্বস্ত নজরদারি বিমানে ছিলেন সিআইএর ইরাক, ইরান এবং আফগান মিশনের প্রধান মাইকেল ডি আন্দ্রিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কমান্ড প্রধান মাইকেল ডি আন্দ্রিয়ার ভ্রাম্যমান ইউনিটের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত গোয়েন্দা প্ল্যাটফর্ম, সব ধরনের সরঞ্জাম এবং নথিসহ মোবাইল কমান্ড কেন্দ্রটি এখন তালেবানের হাতে রয়েছে।

নজরদারি ওই বিমানটিতে আন্দ্রিয়া ছাড়াও সিআইএর আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে রুশ গোয়েন্দা বাহিনী।

মধ্যপ্রাচ্যে সিআইএর সর্বাধিক পরিচিত কর্মকর্তা ডি আন্দ্রিয়া আয়াতুল্লাহ মাইক নামেও পরিচিত। ২০১৭ সাল থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন পতাকা ব্যবহার করে বেশ কিছু গুপ্তহত্যায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। সোলেইমানি ছাড়াও ইরাকের অন্তত ৩০০ বিক্ষোভকারীকে তার নেতৃত্বে সিআইএর অ্যাজেন্টরা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে আফগানিস্তানের মধ্যাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বোমারু,নর্থরোপ গ্রাম্মান ই-১১এ বিমান নিখোঁজ হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লিগেট এক বিবৃতিতে বলেছেন, বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ