রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জেএসসির ফল চ্যালেঞ্জে ৩১৩ জন পেল জিপিএ-৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডের ৩১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৩১ ডিসেম্বর। এতে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৭২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১৮ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।

সূত্রমতে জানা যায়, ফেল করা ১৯০ জন শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে পাস করেছে। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন। ঢাকা বোর্ডে ৩৯ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ৫৪ হাজার ৬২৯টি খাতা চ্যালেঞ্জ করে জেএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।

এবার জেএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ