সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

উত্তেজনার মধ্যে পাকিস্তান যাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মাসে পাকিস্তান সফরে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গতকাল বুধবার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ব্যবসায়ী ও কর্মকর্তাসহ এই সফরে তার সঙ্গে উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল থাকবে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা কেন্দ্র করে তুর্কি প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তুরস্কের সরকারের পক্ষ এখনও কোনো নির্ধারিত তারিখের কথা উল্লেখ করা হয়নি। তবে খবর বলছে– আগামী ১৩ ফেব্রুয়ারি দুদিনের সফরে ইসলামাবাদ যাবেন এরদোগান।

প্রাথমিকভাবে গত অক্টোবরে এরদোগানের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের উত্তেজনার কারণে সেই সফর স্থগিত করতে হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠক করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও এই বৈঠকে যোগ দিয়েছিলেন।

ইসলাম নিয়ে বিভিন্ন দেশের গৎবাঁধা মতবাদ ও ধারণা দূর করতে ইংরেজি ভাষার একটি টেলিভিশন চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন এই তিন নেতা।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে সমর্থন দিয়ে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ