রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জামিয়া মিলিয়ার মিছিলে প্রকাশ্যে গুলিতে দেশজুড়ে উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেছিল জামিয়ার শিক্ষার্থীরা। এতে যোগ দেয় সাধারণ মানুষও। সে সময় পুলিশের উপস্থিতিতে মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক।

‘ইয়ে লো আজাদি’ বলে বিক্ষোভকারীদের দিকে গুলি চালায় সে। তাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তার হাতে গুলি লেগেছে। এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড বসায় পুলিশ। মিছিল নিয়ে এগোতে না পারায় রাস্তার ওপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে এক ব্যক্তি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে।

গুলি ছোড়ার সময় বিক্ষোভকারীদের উদ্দেশে বন্দুকধারী হুমকি দেয়, ‘কিসকো আজাদি চাহিয়ে? ম্যায় দুঙ্গা আজাদি। ইয়ে লো আজাদি।’ (কে আজাদি চায়, আমি আজাদি দেব, এই নেয় আজাদি)

ছবি ও ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর পেছনে কিছু দূরেই ছিল পুলিশ টিম। বন্দুকধারীকে বাধা দেয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ করে দেয়া হয়েছে ওই এলাকার যানবাহন চলাচল। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ