রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চীন থেকে ফেরা ৮ জনকে হাসপাতালে, বাকিরা হজক্যাম্পে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে দেশে ফিরেছেন ৩১৪ বাংলাদেশি। এদের মধ্যে জ্বর থাকায় ৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাকিদের পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে। সেখানে ১৪ দিন পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তারা।

জানা গেছে, বাংলাদেশে আসা ৩১৪জন যাত্রীর মধ্যে ৮ জনের শরীরে ১০০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার বেশি থাকায় সতর্কতাবশত ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আরেকজনকে পাঠানো হয়েছে সিএমএইচ’এ।

সূত্রমতে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টায় চীনের উহান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। সেখানে রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা পরীক্ষা করে দেখেন ।

এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে উহান থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে এবং তাদেরকএ আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ