রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘ডিল অব দ্য সেঞ্চুরি’র বিরুদ্ধে মুসলিম দেশগুলোর রাস্তায় লাখো মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করে ফিলিস্তিন ও ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ ছাড়া বিশ্বের নানা দেশ ও অঞ্চলে গণ-বিক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা 'ক্রোধের শুক্রবার' কর্মসূচি পালন করেন। গাজায় ফিলিস্তিনিরা জুমার নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল বের করেন এবং মার্কিন ও ইসরায়েল-বিরোধী নানা স্লোগান দেন।

এদিন ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় শহর সা'দা শহরসহ দেশটির প্রায় সব কয়টি শহরে ডিল অব দ্য সেঞ্চুরির বিরুদ্ধে গণ-বিক্ষোভ হয়েছে। এসব গণ-বিক্ষোভে লাখ লাখ ইয়েমেনি নাগরিক অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন ও ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরির তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ণবাদী চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। বিতর্কিত এই শান্তি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, মুসলিমদের ঐতিহাসিক জেরুসালেমের আল-কুদস শহর ইসরায়েলের ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলনের সংগঠন হামাসের দখলে থাকা গাজা উপত্যকা মিশরের অধীনে দেয়া হবে। আর অধিকৃত পশ্চিম তীরের একাংশ জর্ডানের এবং অবশিষ্ট অংশ চলে যাবে ইসরায়েলে। প্রত্যেক দেশই ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ