রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভোটের এমন পরিস্থিতি চাইনি: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটির ভোটে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণসহ বিশৃঙ্খলা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটের এমন পরিস্থিতি চাইনি।

শনিবার রাজধানীর উত্তরায় আই.ই.টি স্কুলে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতি এখন পর্যন্ত (বেলা ১১টা) ভালো না জানিয়ে সিইসি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবে।

প্রার্থী এবং সমর্থকদের শান্ত থেকে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নূরুল হুদা বলেন, বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।

এ ছাড়া ফিঙ্গার প্রিন্ট না মেলায় অনেকের ভোট দিতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘ভোট দিতে পারার তিন-চারটা উপায় আছে। আগের ভোটার কার্ড বা স্মার্ট কার্ড যে কোনো একটা দিয়েই তিনি ভোট দিতে পারবেন।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ