সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাত্র ১০ দিনে পাকিস্তানকে পরাজিত করা যাবে: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা নিয়ে এ দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

এ প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করতে ভারতীয় বাহিনীর মাত্র ১০ দিন লাগবে। এ কথা বলার পর সামাজিক যোগযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠেছে পক্ষে বিপক্ষে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখার জাতীয় ক্যাডেটদের এক সমাবেশে মোদি এসব কথা বলেন।

এদিন পাকিস্তানকে কটাক্ষ করে মোদি বলেন, আমরা জানি যে, পাকিস্তান আমাদের সঙ্গে ৩টি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের পরা'জিত করতে আমাদের ১০ থেকে ১২ দিনের বেশি লাগবে না। দশকের পর দশক তারা ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করে চলেছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ ও সেনা নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ