সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে। এবং ক্রমাগতভাবেই এই সংখ্যা বাড়ছে। অবস্থার হচ্ছে আরও অবনতি।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কাজ করার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার জন্য হুবেই প্রদেশের উহান শহর যেখান থেকে এই ভাইরাস ছড়িয়েছে তার পার্শ্ববর্তী শহর হুয়াংগাংয়ের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।

হুয়াংগাং শহরের মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘রোগীদের চিকিৎসা দেয়ার সক্ষমতা এখনও অপর্যাপ্ত রয়েছে এবং প্রতিরোধমূলক পোশাক বা মাস্কের মতো চিকিৎসা সামগ্রীর ঘাটতি রয়েছে’।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আরও ২৫৯০ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩৮০ জনে। সূত্র : ইউএনবি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ