রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতেও মিয়ানমারের মতো গণহত্যার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার মিয়ানমার স্টাইলে গণহত্যার পুনরাবৃত্তি করতে ও সংখ্যালঘু মুসলিমদের বিতাড়নে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ রোববার তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ কোটি মানুষকে দেশটির নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেয়া হবে। মিয়ানমারেও ঠিক এ ধরনের কাজই করা হয়েছিল; প্রথমে তারা নিবন্ধন আইন চালু করে এবং এভাবেই তারা মুসলমানদেরকে বাদ দিয়েছিল এবং তার পরই গণহত্যার ঘটনা ঘটে।

বিশ্ব সম্প্রদায়কে এ ভারতীয় গণহত্যা ঠেকানোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ঐ সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আফগানিস্তান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, দেশীয় অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এবং অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতের নেয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সূত্র: আনাদোলু এজেন্সি

উল্লেখ্য, তিন প্রতিবেশী দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধান এনে ভারতের পার্লামেন্ট একটি নতুন আইন পাস করে গত বছরের ১১ ডিসেম্বর রাতে।

পরদিন রাষ্ট্রপতির সম্মতির মধ্যে দিয়ে সেটি পুরোদস্তুর আইনে পরিণত হয় ঠিকই - কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই সারা দেশ জুড়ে এই 'সিএএ' বা বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও শুরু হয়ে যায়।

মুসলিমদের এই আইনের বাইরে রেখে এবং ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব এনে ভারত তার ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য ও পরম্পরাকে ধূলিসাৎ করেছে, এটাই ছিল প্রতিবাদীদের মূল বক্তব্য।

বিগত দেড় মাসে এই সিএএ-র (ও সেই সঙ্গে প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি-র) বিরুদ্ধে ভারতে যে ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ দেখা গেছে, তা অনেক দিক থেকেই নজিরবিহীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ