রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সময় থাকতে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রতিহত করুন: রাশিয়ার মুফতি পরিষদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে কথিত যে শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তা সময় থাকতে প্রতিহত করার আহ্বান জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংগঠন। রুশ মুফতি পরিষদের পরিচালক নাফিকুল্লাহ আশিরোভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তড়িঘড়ি করে এই পরিকল্পনা ঘোষণা করেছেন।

আশিরোভ বলেন, ডেমোক্র্যাটরা যখন মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ট্রাম্প চরম রাজনৈতিক বেকায়দায় রয়েছেন তখন এ পরিকল্পনা ঘোষণা করা হল। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীও আদালতে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা নিয়ে অস্বস্তিতে রয়েছেন।

রাশিয়া মুফতি পরিষদের প্রধান বলেন, ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী এ পরিকল্পনা মেনে নেবে না। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ