রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে ডাকা বিএনপির হরতাল কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে বিএনপির হরতালের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হরতালের ডাক দিয়েছে। তাদের ডাকা হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে’।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ