রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রণজিৎ বচ্চনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোরে উত্তরপ্রদেশের রাজধানী লাখনৌতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, এদিন ভোরে লাখনৌর হজরতগঞ্জ এলাকায় গ্লোব পার্কে ভাইয়ের সঙ্গে হাঁটছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা রণজিৎ বচ্চন। এ সময় মোটরসাইকেলে করে দুষ্কৃতকারীরা এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রণজিতের।

এ সময় সঙ্গে থাকা তার ভাইয়ের হাতেও একটি গুলি লাগে। আহত অবস্থায় তার ভাইকে হাসপাতালে পাঠানো হয়। খবরে বলা হয়েছে, কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবেই পরিচিত ছিলেন গোরক্ষপুরের বাসিন্দা রণজিৎ। তিনি সমাজবাদী পার্টির নানা কাজে অংশ নিতেন। প্রকাশ্যে এই হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ