রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চীন থেকে আর কাউকে সরকারি খরচে ফিরিয়ে আনা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার আর বিশেষ ফ্লাইট পাঠাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন সেখান থেকে ফিরতে হলে যাত্রীকেই খরচ বহন করতে হবে।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি জানান, উহান থেকে বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনতে সরকারের প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। এখন থেকে চীন থেকে যেসব বাংলাদেশি ফিরবেন, তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় আসতে হবে। সরকার সব ধরনের সহায়তা দেবে। কোন বিমান পাঠানো হবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ শহর উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে শুক্রবার রাতে একটি বিশেষ ফ্লাইট পাঠায় বাংলাদেশ সরকার। পরদিন ৩১২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এদের মধ্যে আট জনের জ্বর থাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষ ওয়ার্ডে নেওয়া হয়। অন্যদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন অবস্থায় আশকোনায় হাজি ক্যাম্পে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ