সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রের জালগাঁ জেলায় এসইউভি বাহনের সাথে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছে।

আজ সোমবার পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর পিটিআই’র।

তিনি আরো জানান, বালু নারায়ণ চৌধুরী ও তার পরিবারের সদস্যরা মহারাষ্ট্র থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দূরে চোপড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর তাদের চিনচোল গ্রামে ফিরে আসার সময় রোববার রাত ১১টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ফয়েজপুর থানার ওই পুলিশ কর্মকর্তা জানান, বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাক ইয়াভাল তাহসিলের হিনগোলা গ্রামের কাছে চোপড়া-ফয়েজপুর সড়কে এসইউভি’র সাথে ধাক্কা খায়। তিনি জানান, এতে এসইউভিতে থাকা চৌধুরী, তার স্ত্রী ও অপর আটজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।

কর্মকর্তা আরো জানান, ওই গাড়িতে থাকা অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে জালগাঁর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি জানান, হতাহতরা মুক্তাই তাহসিলের চিনচোল ও মেহুল গ্রামের বাসিন্দা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ