রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাতৃগর্ভে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে নীতিমালা কেন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অোওয়ার ইসলাম: মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে সরকারকে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে গর্ভজাত শিশুর লিঙ্গ নির্ধারণ বন্ধ করতে নীতিমালা না করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব কে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গর্ভবতী মা ও অনাগত শিশুর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ হালিম।

ব্যারিস্টার এম এ হালিম বলেন, আমাদের দেশে কোনো গর্ভবতী মায়ের কন্যা সন্তান হওয়ার খবর শুনে এক শ্রেণির পরিবার বিষয়টি নেতিবাচকভাবে দেখে। কোনো কারণে দ্বিতীয় বা তৃতীয়বার কন্যা সন্তানের খবর শোনার পর ওই গর্ভবতী মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে। এতে করে গর্ভবতীর যেমন সমস্যা হয় তেমনি অনাগত কন্যা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।

তিনি বলেন, কন্যা শিশু জন্মের পর তার প্রতি কিছু পরিবার থাকে উদাসীন। এসব বিবেচনায় গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ