সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লাহ বিচার করবেন, বলেই আদালতে বিচারককে জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্য বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছে। পাশাপাশি বিচারকের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে বলেছে, তার বিচার করার অধিকার নেই। তার বিচার একমাত্র আল্লাহ তায়ালা করতে পারেন।

গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দায়রা জজ আদালতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ সময় আদালতে অভিযুক্ত জঙ্গি মুসার সাক্ষ্যগ্রহণ করছিলেন বিচারক প্রসেনজিৎ বিশ্বাস।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আদালতে সাক্ষ্যগ্রহণ চালাকালে আসামি মুসা হঠাৎ চিৎকার করে বলতে থাকে- তার বিচার মহান আল্লাহ তায়ালা করবেন। কোনো মানুষ তার বিচার করতে পারে না।

এ সময় মুসা বিচারকের উদ্দেশে গালিগালাজ ও বিভিন্ন অবমাননাকর মন্তব্য করে বলে, তার (প্রসেনজিৎ বিশ্বাস) বিচার করার কোনো অধিকার নেই। এক পর্যায়ে ওই আইএস সদস্য আত্মহত্যার হুমকি দেয় এবং বিচারকের উদ্দেশে জুতা ছুড়ে মারে। তবে সেটি গিয়ে লাগে এক আইনজীবীর কানে। আর এ ঘটনার সঙ্গে সঙ্গেই আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।

গত এক সপ্তাহ আগেই আদালত প্রাঙ্গনে চাঞ্চল্যকর ঘটনা ঘটায় এ ব্যক্তি। সে পকেটে রুটি নিয়ে আদালতে ঢোকার চেষ্টা করে। যদিও ধরা পড়ার পর সে দাবি করেছিল, বিচারককে জেলের খাবারের মান বুঝাতেই রুটি নিয়ে এসেছে সে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ