শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনাভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে প্রাণঘাতি এই ভাইরাসে দেশটিতে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বুধবারই (২৪ ঘণ্টায়) মারা গেছে ৭৩ জন। যা একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড।

আজ বৃহস্পতিবার দেশটি ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন মারা গেছে। আর একই সময়ে আক্রান্ত হয়েছে ৩৬৯৪ জন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮ জন। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আক্রান্তের সংখ্যা কয়েক লাখ বলে জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতের অধিকাংশই দেশটির হুবেই প্রদেশের বাসিন্দা। এই প্রদেশেরই উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এদিকে, চীনের বাইরে অন্তত ২৫টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে এক জন করে মারা গেছে।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে। ইতিমধ্যে গত সপ্তাহে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সংস্থাটি। তবে সর্বশেষ তথ্যে সংস্থাটি বলেছে, করোনাভাইরাস এখনও বিশ্বে মহামারি আকার ধারন করেনি।

এদিকে, ডব্লিউএইচও’র নেতৃত্বে একটি বহুজাতিক প্রতিনিধি দল খুব শিগগিরই চীনে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। বাংলাদেশ সরকারও করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে। স্থল ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ