রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সংসদে রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ বললেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গত নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। এবার তাকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্ক চলছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সে বিতর্কে অংশ নিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর ভাষণের বিরোধিতা করে আজ বৃহস্পতিবার ভাষণ দের রাহুল গান্ধী। এরপরই রাহুলকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করেন মোদি।

মোদি বলেন, আমি প্রায় ৩০-৪০ মিনিট ধরে বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছাতে এতক্ষণ সময় লাগল। অনেক টিউবলাইট আছে, যেগুলো জ্বলতে বেশি সময় নিয়ে ফেলে। মোদির এই মন্তব্যের পর ভারতের সংসদে হাসির রোল ওঠে।

সাম্প্রতিক রাহুল গান্ধীর করা মন্তব্যেরও কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছিলেন, ছয় মাসের মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করব।

নরেন্দ্র মোদি বলেন, গত ৭০ বছরে কোনো কংগ্রেস নেতা এত স্বনির্ভর ছিলেন না। আমি এক কংগ্রেস নেতার (রাহুল) ইশতেহার শুনলাম। সেই ইশতেহারে বলা হয়েছে, আমরা ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করব। সত্যি বলতে কি, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই প্রস্তুতি সারতে ছয় মাস সময় লাগবে।

তিনি বলেছেন, ‘এক অর্থে ভালো, এই ৬ মাস আমি আরও বেশি করে সূর্য নমস্কার করে নিজেকে তৈরি করে নিতে পারব। আমি নিজেকে গালি-নিরোধ আর ডাণ্ডা-নিরোধ বানিয়ে ফেলতে পারব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ