রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনাভাইরাসে চীনে মার্কিন নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহানে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম চীনে থাকা কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ দিন বেলা ১২টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৮।

বেইজিংয়ের আমেরিকার দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে যে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল, উহান থেকে তারা নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। তাদের একজন হংকংয়ের নাগরিক। অন্য জন ফিলিপাইনের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ