রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শিশু ধর্ষণ ও হত্যার শাস্তি প্রকাশ্যে ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পার্লামেন্টে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি দেয়ার প্রস্তাব পাশ করা হয়েছে। গত শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী আলি মোহাম্মদ খান। পরে সংখ্যাগরিষ্ট ভোটে তা পাশ হয়।

জি নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি শিশুদের ওপর যৌন নিপীড়ন ও হত্যাকাণ্ড অতিমাত্রায় বেড়ে গেছে। বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও তা কমছে না। এমন প্রেক্ষাপটে প্রস্তাবটি পার্লামেন্টে পেশ করা হয়।

এর পক্ষে যুক্তি তুলে ধরে আলি মোহাম্মদ খান বলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধের জন্য শুধু মৃত্যুদণ্ড কার্যকর যথেষ্ট নয়। বরং শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হলে অপরাধীদের জনসম্মুখে ফাঁসি দেয়া উচিত। যেন অপরাধের পরিণতি সম্পর্কে সবাই সতর্কবার্তা পায়।

এদিকে বিলটির বিরোধিতা করেছেন পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) সরকারি দলের কয়েকজন সদস্য। দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও প্রস্তাবটির বিরোধিতা করেছেন।

পিপিপির সিনিয়র নেতা রাজা পারভেজ আশরাফ পয়েন্ট অব অর্ডার দাঁড়িয়ে বলেন, প্রকাশ্যে ফাঁসি দেয়া জাতিসংঘের নীতিমালা বিরোধী। তাছাড়া জাতিসংঘের ওই নীতিমালার পক্ষে পাকিস্তানও স্বাক্ষর করেছে। তাই প্রস্তাবটি কোনোভাবেই পাশ হতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ