সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা ইকবালকে নিয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের প্রশংসা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেন, আমরা কখনও তাঁর ওই কবিতাগুলো ভুলে যাব না, যেগুলো তিনি আমাদের সামগ্রিক স্বাধীনতা ও মুক্তির জন্য রচনা করেছেন।

তুর্কি জনগণের হৃদয়ে পাকিস্তানিদের জন্য বিশেষ সম্মান রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি । রবিবার আঙ্কারায় অনুষ্ঠিত একটি জনসভায় তিনি এই মন্তব্য করেন। খবর ডেইলি পাকিস্তানের।

এর আগেও তুরস্কের প্রেসিডেন্ট আল্লামা ইকবালের কবিতা আবৃত্তি করে পাকিস্তানের মানুষের আলোচনায় এসেছেন। ২০১৮ সালে একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে ইকবালের কবিতা আবৃত্তি করেন তিনি। গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাতকারেও ইকবালের দর্শনের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

আঙ্কারায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত তুর্কি জনগণকে লক্ষ্য করে এরদোগান আরও বলেন, তুরস্কের প্রয়োজনে পাকিস্তান সবসময় সমর্থন দিয়েছে। স্বাধীনতা সংগ্রামে তুরস্কের প্রতি পাকিস্তানের ভালবাসা ও অবদান ভুলার নয়। আমাদের হৃদয়ে পাকিস্তানি ভাইদের জন্য বিশেষ সম্মান রয়েছে।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা সন্তাসবাদ মোকাবেলায় পাকিস্তানের যোগ্য সমর্থন তুরস্কের শক্তি জুগিয়েছে বলেও জানান এরদোগান। 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সবসময় তুরস্কের পাশে রয়েছে। ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র দুটির মধ্যে আগাগোড়াই আন্তরিক ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান।

পাকিস্তানি জনগণকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এরদোগান বলেন, পাকিস্তানি ভাইবোনদের এজন্য শুকরিয়া জানাচ্ছি যে, তাদের প্রতি তুর্কি জনগণের ভালবাসা সম্পর্কে তারা অবগত রয়েছে।

ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ