রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফগানিস্তানের কাবুলে সামরিক একাডেমির কাছে বোমা হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক একাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে সরকার পরিচালিত প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় মার্শাল ফাহিম সামরিক একাডেমির প্রবেশ পথের কাছে হামলাটি হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেনি বলে জানা যায়। সামরিক বাহিনীর তিন সদস্য ও দুই বেসামরিক নিহত হয়েছেন, রয়টার্সকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি।

এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ জন বেসামরিক বলে জানিয়েছেন তিনি। আফগান ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউরোপিয়ান ওয়ার কলেজের আদলে গড়ে তোলা এই একাডেমিতে আগেও বেশ কয়েকবার হামলা হয়েছে। গত মে-তে চালানো এক হামলার দায় স্বীকার করেছিলো ইসলামিক স্টেট (আইএস) ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ