সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

তুর্কি সমর্থিতদের হামলায় ৫১ সিরীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের হামলায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া সমর্থিত ৫১ সিরীয় সরকারি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

রয়টার্স জানায়, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ায় ৫১ সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, তুর্কি বিদ্রোহীদের হামলায় সিরিয়ার দুটি ট্যাংক ও একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ঘণ্টাখানেক পূর্বে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পর থেকে প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো থেকে দামাস্কাস সড়ক দখল করে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ৫১ সেনা নিহতের তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। রাজধানী দামাস্কাস এর সাথে আলেপ্পো শহরের মধ্যকার সংযোগস্থলে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ চলছে বলে এক প্রতিবেদনে জানায়।

সিরীয় বাহিনীদের হামলার জবাবে সিরিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত করে তুর্কি বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী জানান, তুর্কি বাহিনীরা নাইরাব শহরের দিকে অগ্রসর হচ্ছে।

নাইরাব শহরটি সিরিয়ার সরকারি বাহিনীকে পরিত্যক্ত ঘোষণা করেছিল। মঙ্গলবার সিরিয়ার সরকারি বাহিনী জানায়, ইদলিব শহরে তুর্কি সেনাদের উপস্থিতি ঠেকাতে শীঘ্রই পাল্টা হামলা চালানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ