সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অর্থনৈতিক সর্ম্পক জোরদার করতে পাকিস্তানে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান-তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সর্ম্পক জোরদার করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তুরস্ক থেকে সস্ত্রীক এরদোগান পাকিস্তানের সেনাশহর রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে এসে পৌঁছালে তাদেরকে অভ্যর্থনা জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় পাকিস্তান মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে পাকিস্তানের একটি চৌকস সেনাদল প্রেসিডেন্ট এরদোগানকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেয়। পরে বিমানবন্দর থেকে এরদোগানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান সফরে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল রয়েছে যাতে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তুরস্কের বিভিন্ন কোম্পানি ও সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ