রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

খালেদাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, আমরা পত্র-পত্রিকায় দেখেছি তার পরিবার থেকে প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছু বলেননি।

খালেদা জিয়া ৫ মিনিটও দাঁড়াতে পারছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার এ সমস্যাটি পুরনো সমস্যা। এই সমস্যা নিয়ে দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধীদলের নেত্রী ছিলেন এবং এই সমস্যা নিয়েই তিনি আন্দোলন করেছেন। এ সমস্যাটি তার নতুন করে হয়নি।

‘খালেদা জিয়ার সমস্যা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনো কয়েদির ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে কারাগারে আছেন ইতিহাসে এরকম ঘটনা নেই। তিনি তার ইচ্ছামতো গৃহপরিচারিকা নিয়ে আছেন।’

মন্ত্রী আরও বলেন, দেশ ও জাতি গঠনে রেডিও ভূমিকা রাখছে। রেডিও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজেই পৌঁছাতে পারে। শুধু সংবাদ নয়, বিনোদন থেকে শুরু করে কৃষি সংবাদসহ জাতি গঠনে সব কিছুই রেডিওর মাধ্যমে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ