রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বর্তমান পরিস্থিতে ইদলিবে যুদ্ধবিরতি পালন সম্ভব নয়: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের নিরাপদ এলাকায় যুদ্ধবিরতি পালন করা অসম্ভব।

সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ নিরাপদ এলাকাকে ব্যবহার করে সিরিয়ার সরকারি সেনা এবং বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত বুধবার সিরিয়া বিষয়ে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে জাফারি বলেন, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকার পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সিরিয়া বিষয়ে হস্তক্ষেপ করতে তুরস্ককে ইন্ধন যোগাচ্ছে।

জাফারি আরো বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। ফলে বর্তমানে ইদলিবে যুদ্ধবিরতি পালন করা সম্ভব নয়। সিরিয়ার সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যখন উত্তেজনার সৃষ্টি হয়েছে তখন জাফারি জাতিসংঘে এসব মন্তব্য করলেন।

জাফারি বলেন, ইদলিবে নিরাপদ এলাকার বিষয়ে পশ্চিমা দেশগুলো আস্তানা এবং সোচি চুক্তির ধারাগুলোকে পাত্তা দিচ্ছে না। ইদলিবে চলমান পরিস্থিতিকে ব্যবহার করে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ