সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘কওমি মাদরাসায় আঘাত আসা মানে জাতির উপর আঘাত আসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, এদেশের শিক্ষার শেকড় কওমি মাদরাসার হাত ধরে এসেছে। নৈতিক ও মানবতার শিক্ষা কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করে। নৈতিকতার অবক্ষয়ে যখন জাতি হতাশ, তখন আশার আলো জ্বালিয়ে রেখেছে কওমি মাদরাসা।

প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের দুই দিনব্যাপী ৪৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চতুরমুখী ষড়যন্ত্র ও বাতিলের দুরাচারের মোকাবেলায় নৈতিক ও চরিত্রবান জাতি গঠনে কওমী শিক্ষা ব্যবস্থা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। জঙ্গীবাদ সন্ত্রাসবাদের মোকাবেলায় কওমি মাদরাসার সাহসী ভূমিকা দেশ জাতির আস্থা কুড়িয়েছে। কিন্তু একদল লোক কওমি মাদরাসা ও আলেম-উলামা বিদ্বেষী হয়ে যে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা কোন দিনও সফল হবে না।

‘এদেশের শেকড়ের সাথে কওমি মাদরাসার সম্পর্ক। কওমি মাদরাসায় আঘাত আসা মানে জাতির উপর আঘাত আসা। জাতির উপর আঘাত আসা মানে দেশের উপর আঘাত আসা’।

জামেয়া মাদানিয়া প্রিন্সিপাল মাওলানা নামীউর রহমান মুসা’র সভাপতিত্বে এবং মাওলানা শাহ মমশাদ, মাওলানা মুশফিকুর রহমান মামুন ও মাওলানা ফাহাদ আমান এর যৌথ পরিচালনায় সম্মেলনে বয়ান পেশ করেন মুফতি মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আসগর হুসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা তাফাজ্জুল হক আজিজ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোস্তাক আহমেদ খাঁন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ