সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চাপে পিছোচ্ছি না, সিএএ চালু করবই: মোদীর হুঙ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে বিক্ষোভের আঁচ ক্রমশ তপ্ত হয়ে উঠছে। নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে রবিবার মোদী জানিয়ে দিলেন, চাপের মুখে কোনও ভাবেই সিএএ চালু করা থেকে পিছিয়ে আসবেন না তিনি।

আজ রোববার দিল্লিতে ছিল কেজরীবালের শপথগ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রীও। আর দিল্লির এই লড়াইয়েই শোচনীয় পরাজয়ের মুখ দেখেছে বিজেপি। সেখানে না গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে চলে আসেন তিনি। একটি জনসভায় তিনি বলেন, 'বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালু করার অপেক্ষায় ছিল। দেশের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

এর পরই সিএএ চালু করা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল এবং আমরা তা থাকবও। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।

এ দিন প্রধানমন্ত্রী যখন সিএএ নিয়ে হুঙ্কার দিচ্ছেন তখন কৃষ্ণ মেনন রোডে অমিত শাহের বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেছিলেন শাহিন বাগের হাজার হাজার প্রতিবাদী। তাদের উদ্দেশ্য ছিল, সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা। যদিও অমিত শাহের সঙ্গে সাক্ষাতের অনুমতি না থাকায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

তবে শাহিন বাগ বা জামিয়া মিলিয়ায় লাগাতার চলা সিএএ বিরোধী বিক্ষোভের কথা অজানা নয় প্রধানমন্ত্রীর। দিল্লির নির্বাচনে তাঁর বক্তব্যে বার বার উঠে এসেছে ওই দুই স্থানের নাম। সিএএ-বিরোধী বিক্ষোভের ওই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এ দিন পাল্টা তোপ দেগেছেন মোদী।

এ দিন বারাণসীতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক প্রকল্পের সূচনাও করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ