সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নয়দিন পর হাসপাতাল থেকে মাদরাসার পথে আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম সিএসসিআর হাসপাতাল থেকে মাদরাসায় ফিরেছেন।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আল্লামা বাবুনগরী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় হাসপাতাল ছাড়পত্র দিয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান।

এর আগে অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে প্রতিদিনই হাসপাতালে গিয়েছেন দেশের শীর্ষ ওলামায়েকেরাম, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

গত শুক্রবার রাত ৮ টার পর আল্লামা বাবুনগরীকে দেখতে হসপিটালে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির, জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় তিনি দীর্ঘ সময় ভাগ্নের শয্যা পাশে অবস্থান করেন এবং শারীরিক খোঁজখবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

আল্লামা বাবুনগরীর শয্যা পাশে উপস্থিত হয়ে অন্যান্যদের মাঝে আরো খোঁজখবর নিয়েছেন- চট্টগ্রামের জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব, মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আরশাদ রহমানী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, মুফতি জসিমউদ্দীন, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা কবির আহমদ।

সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, আলহুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরিস, মুফতি হারুন ইজহার চৌধুরী।

মেখল মাদরাসার সিনিয়র মুফতি মাওলানা মুহাম্মাদ আলী কাসেমী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মুফতি আবু সাঈদ, নানুপুর মাদরাসার শায়খুল হাদিস মুফতি কুতুবউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নুরুল আমিন মাহদী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা শুয়াইব বাবুনগরী, মাওলানা জুবায়ের বাবুনগরী, ওই মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আইয়্যুব বাবুনগরী।

হালিশহর মারকাযুর রাশাদ মাদরাসার পরিচালক মুফতী ওসমান সাদেক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, আল আমিন সংস্থার সেক্টেটারী জেনারেল মুহাম্মাদ আহসান উল্লাহ,মাওলানা কামরুল কাছেমী, মাওলানা এমরান সিকদার, মাওলানা হেলালুদ্দীন নানুপুরী, মাওলানা শিহাবুদ্দীন নানুপুরী, মাওলানা বেলালুদ্দীন নানুপুরী, মাওলানা শরীফুদ্দীন নানুপুরী প্রমুখ।

এছাড়াও দলমত নির্বিশেষে সর্বস্তরের আলেম উলাম ও তাওহিদী জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতার জন্য দোয়া করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ