সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জম্মু-কাশ্মীরের উপনির্বাচনে নেই কংগ্রেস, পিডিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের আট দফা পঞ্চায়েত নির্বাচন থেকে সরে দাঁড়ালো কংগ্রেস, পিডিপি। জাতীয় সম্মেলনের পদাঙ্ক অনুসরণ করে এই নির্বাচনে এই দুটি দলের অনুপস্থিতি গোটা নির্বাচন প্রক্রিয়াকে একমুখী করে দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

এদিকে দুই দলের অনেক নেতা ৩৭০ ধারা বিলোপের পর এখনও কারারুদ্ধ আছেন বলেই এই সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের প্রধান গোলাম আহমেদ মীরের মতে অনেক নেতাকে আটক করা হয়েছে এবং সরকার সেই সমস্ত নেতাদের অবাধ বিচরণেও রাশ টেনেছে তাই তারা এবারের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, বিভিন্ন দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতিদের রাজ্যে যাতায়াত করতে দিচ্ছে না। এমনকি যারা মুক্ত, তাদেরও কোনও ধরণের রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার অনুমতি নেই।

মার্চেই আট পর্বে উপনির্বাচন জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে। আগে শোনা যাচ্ছিল ভোট হতে পারে ফেব্রুয়ারিতে কিন্তু সদ্য সরকারি নির্দেশিকায় দেখা যাচ্ছে চলতি বছরের মার্চ মাসে জম্মু ও কাশ্মীরে আট-পর্বের পঞ্চায়েত উপনির্বাচন হতে চলেছে। সূত্রমতে জানা যায়, জম্মু ও কাশ্মীরের প্রায় সাড়ে বারো হাজারের বেশি পঞ্চায়েত আসনের উপ-নির্বাচন আগামী ৫ই মার্চ থেকে মোট আটটি ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ পর্ব শেষ হবে ২০ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ