সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশের একটি টহল গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

পুলিশ সূত্রের বরাতে পাক সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার কোয়েটায় টহলরত পুলিশের গাড়িতে বিস্ফোরণটি ঘটানো হয়। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ১০টি মরদেহ পেয়েছেন এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুতই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশপাশে অনেক গাড়ি ছিল। সেগুলোর কয়েকটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে হামলাটির প্রকৃত কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তাই ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী ও প্রধান শহর লাহোরের একটি বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজনের প্রাণহানি ছাড়াও অন্তত ছয়জন গুরুতরভাবে আহত হয়েছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ