সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তারেকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে মামলাটি দায়ের করা হয়। তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনে আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল হালিম ও রফিকুল ইসলাম।

মামলাসুত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিরপুরে বাদীকে আসামিরা আটক করে। এরপর আসামিরা বাদীকে শর্ত দিয়ে বলে যে, আমাদের মা খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যতগুলো মামলা করেছিস, আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিবি। তা না-হলে আবারও তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করবো। মামলা করার কারণে পরবর্তীতে জামায়াত-শিবির ও বিএনপির গুণ্ডাবাহিনী বাদীকে খুন করার জন্য খুঁজতে থাকে। ফলে বাদী বর্তমানে চিন্তিত ও আতঙ্কিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ