সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুসলিমদের কবরস্থানে রাম মন্দির তৈরি হবে? ট্রাস্টকে অযোধ্যাবাসীদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেখানে মুসলিমদের কবরস্থান ছিল, সেখানে রামমন্দির বানাবেন না। ১৫ ফেব্রুয়ারি অযোধ্যার নয় জন মুসলিম বাসিন্দা চিঠি লিখে জানালেন রামমন্দির ট্রাস্টকে।

৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় দাঁড়িয়ে রামমন্দিরের জন্য ট্রাস্ট তৈরির ঘোষণা করেন। এক টাকা দিয়ে সেই ট্রাস্ট শুরুও করেছিলেন তিনি। ১৫ তারিখ ওই এলাকার নয়জন মুসলিম বাসিন্দার তরফ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এমআর শামশদ রামমন্দির ট্রাস্ট ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র‌’-কে‌ চিঠি লিখলেন।

চার পাতার ওই চিঠিতে ট্রাস্টের ১০ জন সদস্যের কাছে অনুরোধ জানান তারা। চিঠিতে তারা লিখলেন, হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান রেখেই জানতে চাইছি। মুসলিমদের কবরের ওপরে একটি মন্দির স্থাপন করা হবে?‌ তারা বলছেন, যেখানে বাবরি মসজিদ ছিল, তার ১৪৮০ বর্গমিটারের মধ্যেই ৭৫ মুসলিমকে কবর দেওয়া হয়েছিল।

১৮৮৫ সালের ধর্মীয় গোলমালের সময়ে তারা খুন হয়েছিলেন। এই চিঠির উত্তরে মঙ্গলবার অযোধ্যার জেলা শাসক অনুজ ঝা জানালেন, রাম জন্মভূমির ৬৭ একরের মধ্যে কোনও কবরস্থান ছিল না। তিনি বললেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই সব কিছু করছেন। বুধবার দিল্লিতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র‌ ট্রাস্টের প্রথম বৈঠক হবে এ বিষয়ে। সেই বৈঠকে বেশ কিছু কর্মসূচি নিয়েও আলোচনা করা হবে। ‌‌

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ