সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছে। শীতকালীন অধিবেশন হিসেবে পরিচিত এই অধিবেশন চলে ২৮ কর্মদিবস।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে আজ মঙ্গলবার রাতে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

এ অধিবেশন ছিল একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবস গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।

ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২৭ কার্যদিবসে সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলের ২২৭ জন ৫৪ ঘণ্টা ২৪ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে মঙ্গলবার সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়।

এছাড়া প্রথম অধিবেশন গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত মোট ২৮ কার্যদিবস চলে। এ অধিবেশনে সাতটি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ২৩৫টি নোটিশের মধ্যে ১২টি গৃহীত ও আটটির ওপর আলোচনা হয়। ৭১ক বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬০টি।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১২৪টি প্রশ্নের মধ্যে ৫৫টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য দুই হাজার ৯০২টি প্রশ্নের মধ্যে দুই হাজার ৩৭৬টির উত্তর দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ