সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'বর্ণবাদের' অভিযোগ এনে তিন সাংবাদিক বহিষ্কার করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বর্ণবাদের’ অভিযোগ এনে তিন সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করেছে চীন। তারা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক। করোনাভাইরাস নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের ফলে এমন পদক্ষেপ নিয়েছে চীন।

সূত্রমতে জানা যায়, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় চীনের প্রাথমিক পদক্ষেপ ছিল 'গোপনীয়'। চীনের ওপর গোটা বিশ্বের আস্থার প্রতি এটা বড় রকমের ঝাঁকুনি।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করে এই ব্যবস্থা নিল। বেইজিং কর্তৃপক্ষ দৈনিকটিকে অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখান করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, ওই প্রতিবেদনটি ছিল 'বর্ণবাদী'। করোনাভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকাকে 'কলঙ্কিত' করা হয়েছে। চীনের জনগণ এমন কোনো গণমাধ্যমকে স্বাগত জানাবে না, যারা চীনের বিরুদ্ধে বর্ণবাদী বিবৃতি প্রদান করে এবং সচেতনভাবে চীনকে আক্রমণ করে। আর এজন্য তাদের বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন করে প্রাণ গেছে ১৩৬ জনের। এ নিয়ে ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়ালো। বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় ৭৫ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ