সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইরানে আগামীকাল সংসদ নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচন আগামীকাল। নির্বাচন প্রচারের সময়সীমা আজ (বৃহস্পতিবার) সকাল আটটায় শেষ হয়ে গেছে। আজ সকালেও প্রচারে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। আগামীকাল ভোটগ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গতকাল শহর-গ্রামের রাস্তার দুই পাশে এবং অলিগলিতে আজ সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়েছে। এছাড়া প্রার্থী ও কর্মীদেরকে আজ নিজেদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে। নির্বাচনী আইন মেনেই তারা প্রচার চালিয়েছেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ২৯০ টি আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ