সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাহাওয়ালপুরে নিরাপদে রয়েছে মাসুদ আজহার, দাবি ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জইশে মুহাম্মদ এর প্রধান মাসুদ আজহার বেপাত্তা বলে দাবি করেছে পাকিস্তান। প্যারিসে সন্ত্রাসবাদের ওপরে আন্তর্জাতিক নজরদারি সংস্থা এফএটিএফ এর সম্মেলনের আগে মাসুদ আজহারকে নিখোঁজ বলে ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় গোয়েন্দাসূত্র দাবি করছে তাকে বাহাওয়ালপুরের একটি বোমাপ্রুপ ও বুলেট প্রুপ বাড়িতে নিরাপদে রাখা হয়েছে।

ভারতের গোয়েন্দাদের দাবি, বাহাওয়ালপুরে বোমা ও বুলেটপ্রুফ বাড়িতে রাখা হয়েছে মাসুদ আজহারকে। তার দেখভাল করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জইশের বর্তমান সদর দফতর সেখানেই।

উল্লেখ্য, সোমবার প্যারিসে শুরু হচ্ছে এফএটিএফ এর সম্মেলন। পাকিস্তানের দাবি, যেহেতু আজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তার বিরুদ্ধে কোনও এফআইআর-ও করা যায়নি।

পুলওয়ামা হামলার পেছনে মূল চক্রী বলে মনে করা হয় মাসুদ আজহারকে। তার খোঁজ না পাওয়ার খবরটি প্রথম জনসমক্ষে আনেন পাকিস্তানের এমকিউএম নেতা আলতাফ হুসেন। ভারত আরো দাবি করে, প্রতিবছর এফএটিএফ এর বৈঠকের আগগেই রুটিন করে নিখোঁজ হয়ে য়ায় মাসুদ আজাহার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ