সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ১৮ জন যাত্রীর প্রাণহানি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা । কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন তারা। এদিকে ট্রাকটির চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তার খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ