সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাদরাসায় শিক্ষক নিয়োগে প্রতিনিধি হবেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রতিনিধি হবেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক। অযোগ্য ব্যক্তিদের নিয়োগের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে মাদরাসা মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হবে বা তারা অন্য প্রতিনিধি দেবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় শিক্ষক কর্মচারীসহ সকল পদে নিয়োগের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য বলে গণ্য হবে।

জানা যায়, ২০১৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনা অনুযায়ী মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ কমিটিতে মাউশির মহাপরিচালকের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়।

ওই নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে সরকারি কলেজের অধ্যক্ষরা দায়িত্ব পালন করতেন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা অধিদপ্তর থেকে কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হতো।

আরও জানা গেছে, এ কারণে ডিজির প্রতিনিধি মনোনয়নের জন্য অধিদপ্তরের একটি সিন্ডিকেট তৈরি হয়। সরকারি প্রতিনিধিরা আর্থিক সুবিধা নিয়ে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।

এতে অধিদপ্তরের কর্মকর্তারা নিজেদের কাজ বাদ দিয়ে ডিজির প্রতিনিধি হতে বেশি আগ্রহী ছিলেন। কর্মকর্তাদের অনুপস্থিতিতে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা শিক্ষক-কর্মচারীরা প্রত্যাশিত সেবা না পেয়ে ফিরে যেতেন।

উল্লেখ্য, এসব বিষয় গণমাধ্যমে উঠে আসার পর সম্প্রতি মন্ত্রিপরিষদ থেকে নতুন এ নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে এখন থেকে ডিজির প্রতিনিধি হিসেবে জেলা ও উপজেলা প্রশাসক বা তার মনোনীত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে।

এ বিষয়ে জানাতে চাইলে মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বলেন, মাদরাসায় নিয়োগের ক্ষেত্রে ডিজি প্রতিনিধি নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে। অবিলম্বে এটি কার্যকর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ