রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সিরিয়ায় হামলা করা সময়ের ব্যাপার: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, সিরিয়ার ইদলিবে হামলা করা সময়ের ব্যাপার। গতকাল বুধবার দেশটির রাজধানী আঙ্কারায় দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব সিমান্ত অতিক্রম করে অভিযান পরিচালনা এখন সময়ের ব্যাপার। সেখানে ২০১৬ সাল থেকে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানগুলোতে তুরস্ক হঠাৎ করেই শুরু করেছে।

এ সময় এরদোগান বলেন, ইদলিবে রক্তপাত বন্ধ করতে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে; নামমাত্র যুদ্ধবিরতিতে আচ্ছাদিত দ্বন্দ্ব-সংঘাতে ক্ষতবিক্ষত প্রদেশটি। তিনি জানান, আলোচনায় ভালো ফলাফল আসতে ব্যর্থ হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদিও আলোচনা চলছে, এর বাস্তবতা হচ্ছে আমরা যা চাই তা খুবই দূরবর্তী। ইদলিবে অভিযান পরিচালনার পরিকল্পনায় তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ