সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হঠাৎ ‘মুসলমানদের বাজারে’ গিয়ে চমকে দিলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ গুজরাটের একটি মুসলিম অধ্যুষিত বাজারে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বডোদরার শিল্পী শাহিনার সঙ্গে মোদি বেশ কিছু সময় আলাপ করেন।

মোদির নজর তখন পেছনের এক ফ্রেমে, ভারতের মানচিত্রে। তড়িঘড়ি সেটি পাড়লেন শাহিনা। চোখ বুলিয়ে মোদি বললেন, ‘এতে তো গান্ধীজি আছেন!’ শাহিনা যোগ করেন, ‘ঐক্যের মূর্তিও গাঁথা আছে।’

ভারতের মন্ত্রিসভার বৈঠকের পরে এই সফর এতটাই আকস্মিক যে, খোদ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মোক্তার আব্বাস নকভিও জানতেন না। খবর পেয়ে ছুটে যান। মোদি স্টলে স্টলে ঘোরেন, শিল্পীদের সঙ্গে কথা বলেন, তার পরে যান মেলার বাবুর্চিখানার দিকে।

সামনে বিহারে ভোট। এক ঢিলে অনেক পাখি মারার কৌশল বহু দিনই রপ্ত মোদির। ‘শুদ্ধ দেশি ঘিয়ে তৈরি বিহারি ব্যঞ্জন’-এর স্টলে গিয়ে তিনি বললেন লিট্টি-চোখা দিতে। পকেট থেকে ১২০ টাকা দিলেন।

এর সঙ্গে দুই ভাঁড় চা-ও নিলেন ৪০ টাকা দিয়ে। একটি নিজের জন্য, একটি নকভির জন্য। বসে পড়লেন খাটিয়ায়। চার দিকে ভিড়। কেউ তুলতে চান ছবি, কেউ মেলাতে চান হাত। কাউকে ফেরাচ্ছেন না প্রধানমন্ত্রী। নাভিশ্বাস রক্ষীদের।এভাবে মেলায় থাকেন প্রায় ৫০ মিনিট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ