সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ঢাকায় আসছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। তাঁর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম আগামী ২৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমবাজার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ শনিবার ঢাকায় এসে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে। এই সময়ের মধ্যে জনশক্তি রপ্তানি ইস্যুতে দুই দেশের বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের।

তার এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

মালয়েশিয়ার একটি সূত্রে জানা গেছে, দেশটির সরকার বিনা খরচে বাংলাদেশ থেকে কিভাবে কর্মী নেওয়া যায় সেই প্রক্রিয়া নিয়ে এগোতে চাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ